নাগর আদর্শ কিন্ডার গার্টেন।.....
বিস্তারিত
নাগর আদর্শ কিন্ডার গার্টেন ২০১৩ সালের পহেলা ডিসেম্বর থেকে যাত্রা শুরু করে।তবে কার্যকর্ম শুরু ২০১৪ সাল থেকে। এটি দলুয়া, গিরাগাঁও, ধামোর ইউনিয়ন আটোয়ারী উপজেলা পঞ্চগড় জেলায় অবস্থিত। এলাকার সুশীল সমাজ মনে করে যে এলাকার কোমলমতি শিশুদের শিক্ষায় যুগোপযোগী করে তুলতে হলে একটি যুগোপযোগী স্কুলের প্রয়োজন। তাই পাশের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদীর নামে নামকরণ করে নাগর আদর্শ কিন্ডার গার্টেন প্রতিষ্ঠাতা করেন। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠত করার জন্য মোঃ আবু সালেক দলুয়া, মোঃ ওমর ফারুক ফতেপুর, মোঃ দেলোয়ার হোসেন ফতেপুর, খোকন মিয়া পুরাতন আটোয়ার সহ আরো নাম জানা নাজানা শিক্ষানুরাগী অনেকেই অক্লান্ত পরিশ্রম করে । তাদের অবদান এই প্রতিষ্ঠান সারা জীবন মনে রাখবে।.....
বিস্তারিত